কুয়াকাটায় ইউএনওর ওপর হামলা

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১১:২৩ পিএম

পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুয়াকাটা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। ইউএনওর দাবি, লকডাউন নিয়ে জনসচেতনতামূলক প্রচারণার সময় দুই মাদকসেবীকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার নেতৃত্বে চালানো ওই হামলায় তার দেহরক্ষী, গাড়িচালক ও স্থানীয় সাংবাদিকসহ চারজন আহত হয়েছেন।

কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মো. শহীদুল হক বলেন, ‘দুই মাদকসেবীকে আটক করে ট্যুরিস্ট পুলিশের একটি দল। এ সময় আটকদের ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়িয়ে পড়ে তাদের (আটক) সঙ্গীরা। একপর্যায়ে কুয়াকাটা পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস শেখ ও স্থানীয় ফটোগ্রাফার বাচ্চু শেখের নেতৃত্বে হামলা-ভাঙচুর চালানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত