ফেইসবুক প্ল্যাটফর্মের বিভিন্ন সেবার পাশাপাশি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম বৃহস্পতিবার কিছু সময়ের জন্য হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। এতে হঠাৎ করে বিপদে পড়েন কয়েক হাজার ফেইসবুক ব্যবহারকারী।
ফেইসবুকের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
ফেইসবুকের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, কারিগরি পরিবর্তনের (কনফিগারেশন চেঞ্জ) কারণে বেশ কিছু সেবা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার সব সেবা অনলাইনে চলে আসার কথা।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল ১ লাখ ১২ হাজার ফেইসবুক ব্যবহারকারী, ১ লাখ ১ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারী ও ৫১৬ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী সমস্যার কথা তুলে ধরেন। তবে ফেসবুকের পক্ষ থেকে তৎক্ষণাৎ কোনো বিবৃতি দেওয়া হয়নি।
