ফটিকছড়িতে মাটিচাপায় তরুণের মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১১:০০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে মাটিচাপা পড়ে মো. সাকিল (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের বারমাসিয়া গ্রামের নতুনপাড়া হালদারপাড় এলাকায় অবৈধভাবে উত্তোলন করা মাটি ও বালুমহালে এ ঘটনা ঘটে।

নিহত সাকিরের বাড়ি উপজেলার  নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের লালমাটিয়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত বেলাল উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত সাকিল একজন দিনমজুর। তিনি সেখানে মজুর হিসেবে মাটি কাটার কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল সকালে বেলচা দিয়ে মাটি কেটে চান্দের গাড়িতে তোলার সময় নদীপাড়ের বড় একটি মাটির অংশ ভেঙে তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

ভূজপুর থানার ওসি শেখ আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত