ধামরাইয়ে পাথরের ভেতরে ২ কোটি টাকার হেরোইন

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ১১:০২ পিএম

ঢাকার ধামরাইয়ে পাথর বোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দুই কোটি টাকা মূল্যমানের হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

গতকাল শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‌্যাব-৪। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলোরাজশাহী জেলার শ্রী উত্তম কুমার এক্কার ও শ্রী কংশ এক্কার।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল বলেন, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত