ফাঁস হওয়া তথ্য নিয়ে ভুক্তভোগীদের জানাবে না ফেইসবুক

আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১১:০৯ এএম

অর্ধ বিলিয়নের বেশি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনা স্বীকার করে নিয়েছে ফেইসবুক। তবে এ বিষয়ে ব্যবহারকারীদের অবহিত করার পরিকল্পনা নেই এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের।

গত সপ্তাহে ফেইসবুক জানায়, ৫৩.৩ কোটি ব্যবহারকারীর তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে। এর মধ্যে ফোন নম্বর, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ ও অন্যান্য ব্যক্তিগত তথ্য রয়েছে। তবে ক্রেডিট কার্ড বা সামাজিক নিরাপত্তা নম্বরের মতো স্পর্শকাতর বিষয় না থাকলেও ব্যবহারকারীরা ঝুঁকিতে রয়ে গেছেন।

ফেইসবুক জানায়, ২০১৯ সালে ‘কন্টাক্ট ইম্পোর্টার’ ফিচার ব্যবহার করে পাবলিক প্রোফাইল থেকে তথ্যগুলো নেওয়া হয়।

সিএনএন বিজনেসকে ফেইসবুক জানায়, পাবলিক প্রোফাইল থেকে এ সব তথ্যের নেওয়ার কারণে কোনো ব্যবহারকারীকে অবহিত করতে হবে তারা নিশ্চিত নয়। তাই সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের এ বিষয়ে বার্তা দেওয়া কোনো পরিকল্পনা নেই।

এর বদলে নিজেদের হেল্প সেন্টার পেজে বিশেষ ঘোষণা দিয়েছে ফেইসবুক। বলা হচ্ছে, ব্যবহারকারীদের পাবলিক প্রোফাইল থেকে তথ্য নেওয়া হয়েছে। যে সব তথ্য শুধু বন্ধুদের সঙ্গে শেয়ার করা হয়েছে তা হ্যাকারদের হাতে যায়নি। এ ছাড়া প্রাইভেসি সেটিং নিয়ে বিস্তারিত জানানো হয়েছে হেল্প সেন্টারে।

এ দিকে বৃহস্পতিবার পেশাদারদের সোশ্যাল মিডিয়া লিংকডইন জানায়, তাদের সাইটের ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য এখন হ্যাকারদের হাতে। যা তারা নিলামে তুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত