ফরিদপুরে করোনায় আরও দুইজনের প্রাণহানি

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ০২:১৭ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ফরিদপুরে আরও দুইজনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে জেলায় করোনায় মারা গেল ১৩৩ জন।

ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, কভিড-১৯ প্রমাণিত ৯ হাজার ২৬৭ জন রোগী বিপরীতে সুস্থ হয়েছে ৮ হাজার ৫৬৭ জন। আজ রবিবার পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১৩৩ জনের।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও বাসাবাড়িতে চিকিৎসাধীন রয়েছে ৫৪৭ জন।

সরকারি এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ফরিদপুরের আক্রান্তের হার শতকরা ২১.১২ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

মহামারি করোনা ভয়াবহতা প্রসঙ্গে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বৈশ্বিক দুর্যোগ করোনার প্রাদুর্ভাব থেকে নিজের সুরক্ষা এবং অন্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা জেলাজুড়ে ম্যাজিস্ট্রেট দিয়ে ১৫টি মোবাইল টিম করে দিয়েছি। তারা মানুষকে সচেতন করতে চেষ্টা করছে, পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে, কোথাও কোথাও মোবাইল কোট পরিচালনা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত