রূপগঞ্জে ‘স্বামী পরকীয়া করায়’ স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০২:০৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামী পরকীয়া প্রেম করায় ক্ষোভে স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের দাউদপুর আসলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত আট বছর আগে দাউদপুর আসলীপাড়া এলাকার বারেক মিয়ার ছেলে কামাল মিয়ার সঙ্গে একই এলাকার মমিন উদ্দিনের মেয়ে শিউলী আক্তারের বিয়ে হয়।

তাদের দুই ছেলে সন্তান রয়েছে। এদিকে সাথীর স্বামী কামাল এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। বিষয়টি সাথী জানতে পেরে তার স্বামী কামালকে সেখান থেকে বিরত করার বহু চেষ্টা করেও ব্যর্থ হয়। সোমবার রাত ১০টার দিকে শিউলী আক্তার ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহত্যা করেন। ঘটনার পর থেকে প্রেমিকাসহ কামাল পলাতক রয়েছেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, এই ঘটনায় রূপগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত