ওএসএস চালু করতে বিসিক-বিজনেস অটোমেশন সমঝোতা

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১২:১১ এএম

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিকে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) সেবা চালু করতে বিজনেস অটোমেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গতকাল সোমবার বিসিক বোর্ড রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় বিসিক চেয়ারম্যান মো.  মোশতাক হাসান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর করেন বিসিকের সচিব মো. মফিদুল ইসলাম ও বিজনেস অটোমেশনের পরিচালক সোয়েব আহমেদ মাসুদ। বিসিক চেয়ারম্যান চলতি মাসেই কয়েকটি সেবা  দেওয়ার মাধ্যমে বিসিক ওয়ান স্টপ সার্ভিসের কার্যক্রম উদ্বোধন করা হবে বলে আশা প্রকাশ করেন।

ওয়ান স্টপ সার্ভিস আইনে অন্তর্ভুক্তির ফলে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পোদ্যোক্তারা বিসিকের মাধ্যমে ট্রেড লাইসেন্স, জমি নিবন্ধন, নামজারি, পরিবেশ ছাড়পত্র, নির্মাণ অনুমোদন, বিদ্যুৎ-গ্যাস ও পানি সংযোগ, টেলিফোন সংযোগ, বিস্ফোরক লাইসেন্স, বয়লার সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট সব সেবার জন্য অনলাইনে আবেদন এবং এক জায়গা থেকেই এসব সেবা পাবেন। ফলে কোনো বিনিয়োগকারীকে প্রাথমিক অনুমোদন ও অন্যান্য সেবার জন্য আর সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে যেতে হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত