করোনায় চট্টগ্রামে আরও ৫ রোগীর মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ০২:১৫ পিএম

করোনায় চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৫ রোগীর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৪৩১ জনের নমুনায় ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ১৬ দশমিক ৪৪ শতাংশ। এদিন জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার অতিক্রম করে।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ২ হাজার ৬২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন ৪৩১ জন আক্রান্তের মধ্যে শহরের বাসিন্দা ৩৬২ জন ও বারো উপজেলার ৬৯ জন।

উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ২৪ জন, পটিয়ায় ১১ জন, রাউজানে ১০ জন, ফটিকছড়ি, লোহাগাড়া ও বোয়ালখালীতে ৪ জন করে, মিরসরাই ও বাঁশখালীতে ৩ জন করে, সীতাকুণ্ড ও আনোয়ারায় ২ জন করে এবং রাঙ্গুনিয়া ও সন্দ্বীপে ১ জন করে রয়েছেন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৪৫ হাজার ২৯১ জন। সংক্রমিতদের মধ্যে ৩৬ হাজার ৩৪৫ জন শহরের ও ৮ হাজার ৯৪৬ জন গ্রামের বাসিন্দা।

গতকাল করোনায় আরও ৫ জন মারা যান। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৪৩৫ জন। এতে শহরের বাসিন্দা ৩১৯ জন ও গ্রামের ১১৬ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৭১ জন। এতে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৩৪ হাজার ৯০১ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ৭৫১ জন ও ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৩০ হাজার ১৫০ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ৩০ জন, ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩৫৪ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত