মাদারীপুরে মোটরসাইকেল খাদে পড়ে চালক নিহত

আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ০১:২৬ পিএম

মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. জসিম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের শুম্ভুক ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে।

নিহত জসিম ওই এলাকার চাঁন মিয়া হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় বাজারের দোকান কর্মচারী ছিলেন।

জানা গেছে, বাঁশকান্দি এলাকার ইটবালু ব্যবসায়ী তনাই মোল্লার দোকানের কর্মচারী জসিম তনাই মোল্লার মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ব্রিজে উঠতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গিয়ে চালক জসিম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর রওনা হলে পথে তার মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত