গাজীপুরে চলতি মাসের প্রথম ১৭ দিনে করোনায় আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৮৬ জন। এর মধ্যে গাজীপুর সিটি ও সদরে সর্বাধিক ৯৬৩ জন। ১৭ দিনে জেলায় ৫ হাজার ২৮৭ জন করোনার জন্য তাদের স্যাম্পল প্রদান করেন। গতকাল শনিবার গাজীপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে ও ৬৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬২ ও আক্রান্ত ৯ হাজার ২৮০ জনে। গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ২৮৭ জনের দেহে নমুনা পরীক্ষায় ৬৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়।
