চট্টগ্রামে করোনায় আরও ৭ মৃত্যু

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ০৩:৫৪ পিএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আর্ও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২৫২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণ হার ২৬ দশমিক ৩০ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর ছয়টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল শনিবার চট্টগ্রামের ৯৫৮ জনের নমুনা পরীক্ষা করা হলে নতুন ২৫২ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৩৫ জন ও দশ উপজেলার ১৭ জন।

জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৪৬ হাজার ৯৩৪ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৭ হাজার ৬৭৬ জন ও গ্রামের ৯ হাজার ২৫৮ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় ৪ জন, সীতাকু-ে ৩ জন, হাটহাজারী ও চন্দনাইশে ২ জন করে এবং রাউজান, ফটিকছড়ি, সন্দ্বীপ, সাতকানিয়া, আনোয়ারা ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।

গতকাল করোনায় আক্রান্ত ৭ রোগীর মৃত্যু হয়। এদের মধ্যে ৫ জন শহরের এবং ২ জন গ্রামের। মোট মৃতের সংখ্যা এখন ৪৫৯ জন। এতে শহরের বাসিন্দা ৩৩৮ জন ও গ্রামের ১২১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত