ব্যবসায়ী হত্যায় জড়িত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১২:১২ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী ফারুক খাঁন হত্যার সঙ্গে জড়িত তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের বঙ্গবন্ধু সরণির চাঁন ভা-ার দরবার শরিফের সামনে থেকে তাদের প্রথমে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে বলে দাবি পুলিশের।

পুলিশ তাদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত রক্তমাখা সুইসগিয়ার, চাকু ও দুটি  মোবাইল উদ্ধার করে। দুটি মোবাইল নিহত ফারুক খাঁন ও তার মামাত ভাইয়ের বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মৃত লায়েছ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৫), ভৈরব উপজেলার জগমোহনপুর গ্রামের আব্দুল হকের ছেলে রায়হান (১৯) ও ভৈরব পৌর শহরের পঞ্চবটি এলাকার সায়েব আলীর ছেলে রবিন (২০)। 

গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে ভৈরবের ব্যবসায়ী ফারুক খানকে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন এলাকায় তিন ছিনতাইকারী ছুরিকাঘাতে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত