মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলাজুড়ে লাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমলগঞ্জ উপজেলার আওতাধীন বড়গাছ, চন্ডিপুর, খোশালপুর, মুন্সীবাজার রোড, মুন্সীবাজার, আদমপুর রোড ও শমসেরনগর তথসংলগ্ন এলাকায় ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরী কারণে গ্যাস বন্ধের সময়সূচি হ্রাস বৃদ্ধি ঘটতে পারে।
