চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ৩৪৭ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। সংক্রমণ হার ২২ দশমিক ৩০ শতাংশ।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আটটি ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে গতকাল সোমবার চট্টগ্রামের ১ হাজার ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩৪৭ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৬৩ জন ও ১৩ উপজেলার ৮৪ জন।
উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ২১ জন, রাউজানে ১২ জন, ফটিকছড়িতে ১০ জন, পটিয়ায় ৯ জন, রাঙ্গুনিয়ায় ৭ জন, বোয়ালখালীতে ৬ জন, লোহাগাড়া ও সাতকানিয়ায় ৪ জন করে, মিরসরাই ও সীতাকুণ্ডে ৩ জন করে, বাঁশখালী ও চন্দনাইশে ২ জন করে এবং সন্দ্বীপে ১ জন রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৪৭ হাজার ৫৭৪ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৩৮ হাজার ১৮৮ জন ও গ্রামের ৯ হাজার ৩৮৬ জন।
গতকাল গ্রামের ১ জনসহ করোনায় ৮ রোগীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা এখন ৪৭২ জন। এতে শহরের বাসিন্দা ৩৫০ জন ও গ্রামের ১২২ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৭৩ জন। ফলে মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৩৫ হাজার ৪৫৬ জনে উন্নীত হয়েছে।
