শরণখোলায় হরিণের মাংসসহ দুই তরুণ আটক

আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০১:১৪ এএম

সুন্দরবন থেকে শিকারের পর জবাই করে নিয়ে আসা ১৫ কেজি হরিণের মাংসসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে পুলিশ হরিণের মাংসসহ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

তারা হলেন শরণখোলা উপজেলার বকুলতলা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে আলীরাজ হোসেন (২০) ও একই গ্রামের মো. ইসমাইল হাওলাদারের ছেলে রেজাউল হাওলাদার (২২)।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সংবাদে তাদের আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত