করোনা পরবর্তী জটিলতায় ইয়ামিন বখতের মৃত্যু

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৩:১০ পিএম

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সাবেক বার্তা সম্পাদক সৈয়দ ইয়ামিন বখত (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ইয়ামিন বখত গত ১০ দিন যাবৎ চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

পরবর্তীতে তার শ্বাসনালিতে জটিলতা দেখা দিলে শারীরিক অবস্থার অবনতি ঘটে। আজ সকালে মৃত্যু হয় ইয়ামিন বখতের।

দ্য ডেইলি স্টারের প্রতিষ্ঠাকালীন সদস্য ইয়ামিন বখত পরে ইংরেজি দৈনিকটির বার্তা সম্পাদক হয়েছিলেন।

এরপর তিনি গ্রামীণফোনে যোগ দেন এবং প্রতিষ্ঠানটির কমিউনিকেশন বিভাগের পরিচালক হয়ে অবসরে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত