লাউয়াছড়ায় আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি

আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ০৪:১২ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের আগুণ নিয়ন্ত্রণে এসেছে। সেই সাথে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ। এই কমিটিকে দুই দিনের ভেতরে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সরোয়ারের নেতৃত্বে কমিটির অন্য সদস্য বন মামলা পরিচালকজোলহাস উদ্দিন।

এর আগে দুপুর ১২টার দিকে লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি এলাকায় ডাল-পাতার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয় এবং ৩টার দিকে আগুন  নিয়ন্ত্রণে আসে।

বনবিভাগ সূত্রে জানা যায়, লাউয়াছড়ার স্টুডেন্ট ডরমেটরি অংশে কাজ করছিলেন কিছু শ্রমিক। সেখানে আগাছা পরিষ্কার করে বন্যপ্রাণি খায় এমন ফলের গাছ লাগানোর জন্য বনবিভাগের অধীনে কাজ করছিলেন তারা।

কিন্তু দুপুর ১২টার দিকে সেখানে হঠাৎ আগুন জ্বলে উঠে।

পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রের চেষ্টা করে।

তবে বনের ভেতরে রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস ভেতরে ঢুকতে রাস্তা না থাকা ও সেই সাথে পানির সল্পতায় আগুন নেভাতে বেগ পেতে হয়। আগুনে বনের প্রায় ২ একর জায়গা পুড়ে গেছে বলে জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত থাকা পরিবেশকর্মী আব্দুল আহাদ।

কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দলনেতা নুরুল ইসলাম জানান, ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ধারণা করছি শ্রমিকদের সিগারেটের আগুন থেকে বা কেউ ইচ্ছে করে লাগিয়ে দিয়েছে। তদন্ত করে বলা যাবে।

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, বনবিভাগের লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

কি কারণে আগুন লাগল তা তদন্ত করবে বন বিভাগের তদন্ত কমিটি।    

এই ব্যাপারে আমদের কেউ জড়িত বা দায়িত্বে অবহেলা থাকলে থাকেও ছাড়া হবে না। সাথে সাথে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত