গত শুক্রবার দেশের শীর্ষ রিয়েল এস্টেট কোম্পানি রূপায়ণ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রাতুল প্রোপার্টিজ লিমিটেডের নতুন অফিস উদ্বোধন করা হয়। গুলশান এভিনিউয়ের তাজ ম্যারিয়টের পঞ্চম তলায় রাতুল প্রোপার্টিজ লিমিটেডের নতুন অফিসে রূপায়ণ গ্রুপের বোর্ড সদস্য এবং উপদেষ্টারা পৌঁছালে তাদের সবাইকে ফুল দিয়ে স্বাগত জানান ম্যানেজিং ডিরেক্টর নওরীন জাহান মিতুল এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী নুর রহমান। রূপায়ণ গ্রুপের হেড অব এইচ আর অ্যান্ড অ্যাডমিন মাহফুজুর রহমানের সঞ্চালনায় রূপায়ণ সেন্টারের ইমাম মাহমুদুর রহমান মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল, ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, শেয়ার হোল্ডার ডিরেক্টর রোকেয়া বেগম নাসিমাসহ অন্যান্য বোর্ড সদস্য, উপদেষ্টাবৃন্দ এবং রূপায়ণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। উপদেষ্টা সাদাত হোসেন সেলিম বলেন, রূপায়ণ সব সময়ই রিয়েল এস্টেট মার্কেটে নতুনত্ব নিয়ে এসেছে। বাংলাদেশের সেকেন্ডারি মার্কেটে প্রথম রিয়েল এস্টেট বিজনেস রাতুল প্রোপার্টিজ লিমিটেডের মাধ্যমে রূপায়ণই শুরু করে। ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রিয়েল এস্টেট সেক্টরের সেকেন্ডারি মার্কেটের একজন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সফলতা অন্য নারীরের ক্ষেত্রেও অনুপ্রেরণা জোগাবে।
×
