সাভারে পাওনা টাকার জন্য বাড়ি থেকে ডেকে রাজিব শেখ নামে (২৬) এক বাসচালককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তারই ভ্যানচালক বন্ধু নাজিম ম-লের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নাজিমকে আটক করেছে। গত শনিবার রাতে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। এছাড়া মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাজিব শেখ মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার আনিস শেখের ছেলে। তিনি সাভারে থেকে বাস চালাতেন। অন্যদিকে আটক নাজিম ম-ল রাজবাড়ী জেলার মৃত কাদের ম-লের ছেলে। তিনি সাভারে বেসরকারি একটি প্রতিষ্ঠানের ভ্যানচালক হিসেবে কর্মরত।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, পাওনা ৩০০ টাকার জন্য দুই বন্ধুর মধ্যে বাগ্বিত-তার এ পর্যায়ে নাজিম ছুরি দিয়ে রাজিবের গলা কেটে হত্যা করে।
