আফগানিস্তান ছাড়ছে যুক্তরাষ্ট্রের সেনারা

আপডেট : ২৬ এপ্রিল ২০২১, ১১:২৬ পিএম

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা পুরোপুরি প্রত্যাহারের কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির এক কমান্ডার। এর মধ্য দিয়ে আফগানিস্তানে শেষ হতে চলেছে দীর্ঘ প্রায় ২০ বছরের যুদ্ধ।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশনের প্রধান জেনারেল অস্টিন স্কট মিলার কাবুলের যুক্তরাষ্ট্রের সামরিক সদরদপ্তরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘আমার কাছে এখন বেশ কিছু নির্দেশ রয়েছে। আমরা সুশৃঙ্খলভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করব। আর এর মানে হচ্ছে, সামরিক বিভিন্ন স্থাপনা ও সংশ্লিষ্ট সরঞ্জাম আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়ে বলেছিলেন, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা প্রত্যাহার করা হবে। তার এই ঘোষণার প্রায় দু’সপ্তাহ পর জেনারেল মিলার সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার কথা জানালেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত