ভুয়া চিকিৎসকের কারাদ-, ক্লিনিকের জরিমানা

আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ০৫:৫২ এএম

কুষ্টিয়ায় জেলা প্রশাসন ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশ  মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রদত্ত চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে কে এইচ খান বিজয় নামে এক ভুয়া ডাক্তারকে আটক করে জেল-জরিমানা করেছে। গতকাল সোমবার এ অভিযান চালানো হয়।

অভিযোগের সত্যতা স্বীকার করায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আটক ওই চিকিৎসকের দুই বছর কারাদ-সহ ক্লিনিক মালিকের ১ লাখ টাকা জরিমান অনাদায়ে তিন মাসের কারাদ-াদেশ দেন। শহরের মোল্লাতেঘরিয়া এলাকায় ‘কুষ্টিয়া অর্থোপেডিক অ্যান্ড জেনারেল হাসপাতাল’ নামের ওই প্রাইভেট ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এই ভুয়া চিকিৎসককে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত