আগুন আতঙ্কে রয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ছোট সিঙ্গিয়া মুন্সিপাড়া গ্রামের ২০ পরিবারের শতাধিক মানুষ। কেউ দিন-রাত বাড়ির জিনিসপত্র পাহারা দিচ্ছেন।
ক্ষতিগ্রস্ত বাসিন্দারা জানান, গেল মাসের ২৯ তারিখ রাতে প্রথম আগুনের সূত্রপাত হয়। ওইদিন আগুন নিয়ন্ত্রণে আনলেও পরের দিন ৩০ মার্চ আগুনে ৩টি পরিবারের ঘর-বাড়িসহ আসবাব পুড়ে যায়। এরপর থেকে প্রতিদিন ৩-৪ বার আগুন লাগছে ওই এলাকার বিভিন্ন স্থানে। আগুন জ¦লে উঠছে কখনো রান্নাঘরে, কখনো খড়ের ঘরে, কখনো ঘরে চালায়। গত ২৫ দিনে দুই শতাধিকবার আগুন লেগেছে ২০ পরিবারের বাড়িগুলোতে। আগুন নেভাতে বেশ কয়েকটি বৈদ্যুতিক পাম্প স্থাপনসহ পাতিল ও বালতিতে পানি সংরক্ষণ করে রেখেছেন গ্রামবাসী।
উপজেলায় ফায়ার স্টেশনের কর্মীরা জানান, অসতর্কতার কারণে আগুন লাগছে। পরিবারগুলোকে ১ মাস মনিটরিং করতে পরামর্শ দিয়েছি।
