মাদারীপুরে দিনদুপুরে দুই ছিনতাই

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৫:৩৩ এএম

মাদারীপুরে দিনদুপুরে বিকাশ ও ব্যবসায়ীর সোয়া চার লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজৈর উপজেলার কবিরাজপুরের মিয়াবাড়ি নামক স্থানে ও রাজৈর উপজেলার ১নং ব্রিজের কাছে দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বিকাশের সেলসম্যান আতিকুর রহমানকে (২৫) ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে তুরান মোল্লা (২৭) নামে এক ব্যবসায়ী টেকেরহাট এক্সিম ব্যাংক থেকে টাকা তুলে মোটর সাইকেলযোগে তার নিজ বাড়ি রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে যাচ্ছিল। পথে ১নং ব্রিজের কাছে ৫-৬ জনের একদল ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় ফেলে রেখে চলে যায়। রাজৈর থানার ওসি শেখ সাদী বলেন, ‘দুটি স্থানে ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত