আজ ৩০ এপ্রিল পালপাড়া গণহত্যা দিবস। একাত্তর সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার (ক্ষেত্রমোহন পাল) পালপাড়ায়। একযোগে হত্যা করে স্বাধীনতাকামী ১৯ নারী-পুরুষকে। তাদের হাত থেকে সম্ভ্রম বাঁচাতে জ¦লন্ত আগুনে আত্মাহুতি দেন আলো রানী পাল। যিনি ছিলেন এক স্কুল শিক্ষকের স্ত্রী।
সময়টা ১৯৭১ সালের ৩০ এপ্রিল ভোর রাত। ভোর ৬টায় আবাল-বৃদ্ধ-বনিতা সবাই যখন ঘুমে বিভোর তখনই রাজাকার ও আল বদরদের সঙ্গে নিয়ে চন্দনাইশের দক্ষিণ গাছবাড়িয়া পাল পাড়ায় (তৎকালীন পটিয়া থানার বর্তমান চন্দনাইশ পৌরসভার অংশ) আক্রমণ করে হানাদার বাহিনী।
