ওয়ালটনের এসি বিক্রি বেড়েছে ৪৫০ শতাংশ

আপডেট : ০৩ মে ২০২১, ০৫:৫৯ এএম

চলতি বছরের প্রথম ৪ মাসে (জানুয়ারি-এপ্রিল) ওয়ালটন এসি বিক্রি ২০২০ সালের একই সময়ের তুলনায় বেড়েছে ৪৫০ শতাংশ বা সাড়ে চারগুণ।

ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১০-এর আওতায় ওয়ালটন এসির ক্রেতারা পাচ্ছেন ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ইন্সটলেশন ও হোম ডেলিভারির সুবিধা। এছাড়া নির্দিষ্ট মডেলের এসি সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে কেনার সুযোগ রয়েছে। আছে বিনা সুদে ১ বছরের ইএমআই এবং ৩৬ মাস পর্যন্ত সহজ কিস্তি সুবিধা। অনলাইন প্ল্যাটফর্মে কেনা যাবে এসি। এক্ষেত্রে ওয়ালটনবিডির পেইজ থেকে পছন্দের এসিটি কিনতে ‘বাই নাউ ফ্রম ডিস্ট্রিবিউটর’ অপশনটির মাধ্যমে ডিস্ট্রিবিউটরের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আবার ‘বাই নাউ ফ্রম ইপ্লাজা’ অপশনের মাধ্যমে অনলাইনে পছন্দের এসিটি অর্ডার করতে পারবেন।

ওয়ালটন এসির প্রধান নির্বাহী মো. তানভীর রহমান বলেন, করোনা পরিস্থিতিতে ঘরের সুরক্ষায় ডুয়েল ডিফেন্ডার, আয়োনাইজার, ইউভি (আল্ট্রা ভায়োলেট) কেয়ার প্রযুক্তি সংবলিত এসি বাজারে এনেছি। এসি ক্রেতাদের ২০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি হোম ডেলিভারি ও ইন্সটলেশন সুবিধা দেওয়া হচ্ছে। মূলত এসব কারণে এ বছর বিক্রি বেড়েছে আশাতীত।

ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী সন্দ্বীপ বিশ্বাস জানান, স্থানীয় বাজারে এ বছর ইউরোপিয়ান ডিজাইনের অত্যাধুনিক ফিচারের ১ টন, ১.৫ টন ও ২ টনের নতুন মডেলের স্পিøট টাইপ এসি ছেড়েছে ওয়ালটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত