জাপানের সর্বোচ্চ সম্মাননা পেলেন মতিউর রহমান

আপডেট : ০৪ মে ২০২১, ০৭:২১ এএম

বাংলাদেশি নাগরিক হিসেবে নিজ ক্ষেত্রে অবদান রাখায় ২০২১ সালের জন্য জাপান সরকারের সর্বোচ্চ পুরস্কার ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননায় ভূষিত হয়েছেন মতিউর রহমান। গত বৃহস্পতিবার বসন্তকালীন রাজকীয় সম্মাননা পাওয়া বিদেশিদের নাম ঘোষণা করে ঢাকায় জাপান দূতাবাস। মতিউর রহমান ২০০৪-২০০৬ মেয়াদে জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রথম প্রেসিডেন্ট ছিলেন। এ ছাড়া তিনি উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলারস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিমামা) সভাপতি। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে অবদান রাখায় মতিউর রহমান ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেইস উইথ রোসেটে’ সম্মাননায় ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত