ঝিনাইদহে বিলে নারীর বিক্ষত মৃতদেহ

আপডেট : ০৪ মে ২০২১, ০৮:৪২ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিলের ভেতর থেকে রেখা রানী (৪২) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই উপজেলার ত্রিপাকান্দি মলমলি গ্রামের বিল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

তার গলায় বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রেখা রানী দুধসর ইউনিয়নের মলমলি গ্রামের মৃত শশধর বিশ্বাসের স্ত্রী।

নিহত’র ছেলে অপুর্ব কুমার বিশ্বাস জানান, সোমবার বিকেলে তিনি পার্শ্ববর্তী উমেদপুর ইউনিয়নের হালসাদাড়ি গ্রামে যান জমি লিজের টাকা আনতে। লিজের বেশকিছু টাকা নিয়ে তার মা বিকেলের দিকে বাড়ি ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা ওই টাকার লোভে তার মাকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন।

তিনি আরও জানান, তার মায়ের গলায় আঘাতের চিহ্ন ছিল। মুখে এবং গলায় রক্তের দাগ রয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বিলের ভিতর ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। তবে এটা হত্যা না অন্যকিছু এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত