হিলিতে আ.লীগ নেতা ইজাজ হোসেনের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২১, ০৪:৩২ পিএম

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ নেতা এজাজ হোসেন চৌধুরী ছোটন ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার সকাল সোয়া ৭টায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

এজাজ হোসেন হিলির মধ্যবাসুদেবপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাকিমপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, উনি হাকিমপুর উপজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়ীত্ব পালন করেছেন।

উনি যে শুধু আওয়ামী লীগ নেতা তা নয় উনি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক হিসেবে বিশেষ অবদান রেখেছেন।

আজ বাদ যোহর বাংলাহিলি আজিজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসায় তার নামাজের জানাজা সম্পন্ন হয়। পরে দিনাজপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত