হিলিতে সেমাইয়ের ৭ কারখানাকে জরিমানা

আপডেট : ০৫ মে ২০২১, ১২:২৪ এএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে অবৈধভাবে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও পরিবেশনের দায়ে সাতটি কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সেমাই কারখানাগুলোর উৎপাদিত সেমাইগুলো ধ্বংসও করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত হিলির স্টেশন ডাঙ্গাপাড়া ও চ-িপুর এলাকায় পুলিশ ও বিএসটিআইয়ের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

মোহাম্মদ নূর-এ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত