টাঙ্গাইলের মির্জাপুরে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা ১২টায় মির্জাপুর খাদ্য গুদামে ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ মুরাদ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডলি আক্তার প্রমুখ।
চলতি মৌসুমে মির্জাপুরে বোরো ধান সংগ্রহের লক্ষমাত্রা ২ হাজার ৮৪৮ মেট্রিকটন।প্রতি কেজি ধান ২৭ টাকা দরে ১ হাজার ৮০টাকা মণ হিসেবে কৃষকের অ্যাপে নিবন্ধনের মাধ্যমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় হবে।
আগামী ১৬ আগস্ট পর্যন্ত এই ধান সংগ্রহ অভিযান চলবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।
