ঈদ মানেই আনন্দ। তবে এবারের আনন্দ যেন অনেকটাই ম্লান। করোনার থাবায় আজ স্তব্ধ চারদিক। তার পরেও থেমে নেই জীবন।
তাই ঈদে ইউনিক সব ডিজাইনের পোশাক নিয়ে সেজেছে ছেলেদের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘ডিমান্ড’।

গরম ও বৃষ্টির মৌসুমের কথা খেয়াল রেখে শার্ট, টি শার্ট, পলো, পাঞ্জাবি, পায়জামা, কাবলি, জিনস, শর্টস প্যান্টের ফ্যাব্রিক, ডিজাইন ও রং নির্বাচন করা হয়েছে।

ফ্লোরাল প্রিন্ট ও হালকা রঙের আভিজাত্য ফুটে উঠেছে প্রতিটি পোশাকে। কাট ছাটেও রয়েছে বৈচিত্র্য।

ক্রেতাদের ভিন্ন আমেজ দিতে পোশাকগুলোর ফটোশুট করা হয়েছে দুবাইয়ের গভীর সমুদ্রসহ কয়েকটি মনোরম লোকেশনে।

মডেল হয়েছেন সেখানকার বিখ্যাত এজেন্সির ইন্টারন্যাশনাল মডেলরা। ফ্যাশন নির্দেশনা দিয়েছেন ইমু হাশমি।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এই ফটোশুটের আইডিয়া বেশ সাড়া ফেলেছে।
‘ডিমান্ড’-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের ঢাকা ও ঢাকার বাইরের সবগুলো আউটলেটে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। নিশ্চিন্তে কেনাকাটা করা যাবে।
এ ছাড়া ডিমান্ড ফেইসবুক পেজে অর্ডার দেওয়ারও সুযোগ রয়েছে।
