ভারতে ১০ হাজার রেমডিসিভির হস্তান্তর বাংলাদেশের

আপডেট : ০৭ মে ২০২১, ০৩:২৬ এএম

করোনাভাইরাসের সংক্রমণরোধে জরুরি সহায়তার অংশ হিসেবে ভারতকে করোনা চিকিৎসায় ব্যবহৃত রেমডিসিভির ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার দেশটির কলকাতায় বাংলাদেশ মিশনের উপ-হাইকমিশনার তৌফিক হোসেন ১০ হাজার রেমডিসিভির ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধির হাতে তুলে দেন বলে কলকাতায় বাংলাদেশ মিশনের প্রধান তৌফিক হাসান এ তথ্য নিশ্চিত করেন।

করোনা পরিস্থিতির কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না ভারতে। এই পরিস্থিতিতে বাংলাদেশের কাছে রেমডিসিভির ওষুধ চেয়েছিল দেশটি। তৌফিক হাসান জানান, বলেন, গতকাল বৃহস্পতিবার ভারতীয় প্রতিনিধিদলের কাছে রেমডিসিভির ওষুধের চালান তিনি হস্তান্তর করেন।

জানা গেছে, ওই চালানে ১০ হাজার ভায়াল ওষুধ রয়েছে। ভারতে ১২ থেকে ৫৩ ডলারের প্রতি ফাইল রেমডিসিভির বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫০ থেকে এক হাজার ডলারে। করোনাভাইরাসের সংক্রমণরোধে জরুরি সহায়তার অংশ হিসেবে করোনা চিকিৎসায় ব্যবহৃত রেমডিসিভির ওষুধ পাঠিয়েছে বাংলাদেশ।

ভারতে গতকাল ৪ লাখ ১২ হাজার ২৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতে আগে কখনো এক দিনে এত রোগী শনাক্ত হয়নি। গতকাল এক দিনে রেকর্ড ৩ হাজার ৯৮০ জন করোনায় মারা গেছেন। এমন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

ভারতের করোনা সংকটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সৌদি আরব, ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ ও সংস্থা জরুরি চিকিৎসা সহায়তার ঘোষণা দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত