ফরিদপুরে সাংবাদিকের ওপর হামলা

আপডেট : ০৮ মে ২০২১, ০৫:১২ এএম

ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক সেকেন্দার আলম (৪২) আহত হয়েছেন। রাতেই তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ পূর্বপাড়া নতুন মসজিদ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সেকেন্দার আলম উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম শেখের ছেলে। তিনি আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক আমাদের আলফাডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক ভোরের পাতার আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি।

পরিবার সূত্রে জানা যায়, সেকেন্দার আলম বাড়ি থেকে ইফতার শেষে মোটরসাইকেলে করে পবনবেগ বাজারে যাচ্ছিলেন। পথে পেছন থেকে দুর্বৃত্তের দল তার ওপর অতর্কিতে হামলা চালায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত