হিলিতে সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০২১, ০৩:৫৬ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সুজন হোসেন (২০) নামের সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্যকে যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব।

শুক্রবার দিবাগত রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া বাজার হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুজন হোসেন ওই এলাকার দেওগ্রামের গোলাম রসুল ফকিরের ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, হাকিমপুর থানায় সংঘটিত একটি ডাকাতি মামলার পলাতক আসামি সুজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কামদিয়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পায় পুলিশ।

সেই সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশের একটি বিশেষ টিম ও র‌্যাব-১৩ দিনাজপুরের একটি টিম যৌথভাবে ওই এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য ও পলাতক আসামি সুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আজ শনিবার সকালে তাকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত