পার্বতীপুরে ট্যাংকলরি বিস্ফোরণে আহত ৭

আপডেট : ০৯ মে ২০২১, ১২:২৫ এএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হলদীবাড়ী রেলগেট এলাকায় পাথারিপাড়া জামে মসজিদের কাছে গতকাল শনিবার জ্বালানি তেলবাহী একটি খালি ট্যাংকলরি বিস্ফোরণে সাতজন আহত হয়েছেন। প্রচন্ড শব্দে বিস্ফোরিত লরির পেছনের অংশ ছিটকে পড়লে পেছনে থাকা আসা একটি পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায়।

শনিবার দুপুর ১টার দিকে হলদীবাড়ী রেলগেট এলাকার একটি ওয়েল্ডিং কারখানায় ট্যাংকলরিতে ঝালাইয়ের কাজ করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন, পিকআপ ভ্যানের চালক নিরঞ্জন (৩২), ব্যাটারিচালিত ভ্যানের চালক আব্দুর রাজ্জাক, ওয়েল্ডিং মিস্ত্রি রেজাউল করিম (৩০) ও সামসুল হক (৩৫), মোজাম্মেল হক বাবু (৪০) এজামুদ্দিন সরকার (৪২) ও লরির চালকের সহকারী হাবিব (৩৫)। এদের মধ্যে হাবিব, মোজাম্মেল হক বাবু ও রেজাউল করিমকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত