এভিটেক্স ফ্যাশনস অধিগ্রহণ করবে ইভেন্স টেক্সটাইলস

আপডেট : ১১ মে ২০২১, ০৪:৫৪ এএম

ইভেন্স গ্রুপেরই অপর এক কোম্পানি এভিটেক্স ফ্যাশনস লিমিটেডকে অধিগ্রহণ করবে ইভেন্স টেক্সটাইলস লিমিটেড। গতকল সোমবার অনুষ্ঠিত ইভেন্স টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এভিটেক্স ফ্যাশনস একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি। কোম্পানি আইন, ১৯৯৪ এর ২২৮ ও ২২৯ ধারার আওতায় অধিগ্রহণের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সম্মতি ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমতিক্রমে আলোচিত সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। ইভেন্স গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইভেন্স টেক্সটাইলস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত