বজ্রপাতে নারী ও শিশুর মৃত্যু

আপডেট : ১২ মে ২০২১, ০৫:১৮ এএম

চট্টগ্রামের ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে বজ্রপাতে রায়সা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রায়সা ইউনিয়নের ছাদেকনগর গ্রামের সৌদি প্রবাসী দিল মোহাম্মদের মেয়ে। একই সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয়েছেন দিল মোহাম্মদের স্ত্রীও। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম। প্রতিবেশী আকবর সিকদার জানান, গতকাল সকালে যখন প্রচ- বাতাস আর বজ্রপাত হচ্ছিল তখনই মা-মেয়ে ঘরের পেছনে আম কুড়াতে বের হয়। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মেয়ে। তার মা সেখানে আহত হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

অন্যদিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে বজ্রপাতে মালেকা খাতুন (৪১) নামে এক নারী মারা গেছেন। গতকাল বিকেলে ওই উপজেলার কুশনার মাঠে এ ঘটনা ঘটে। নিহত মালেকা কুশনা দুয়ারপাড়ার নাজির উদ্দিনের স্ত্রী।

কুশনা গ্রামের এখলাসউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, মাঠ থেকে ধানের নাড়া নিয়ে বাড়ি ফিরছিলেন মালেকা খাতুন। এ সময় বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত