ফরিদপুরের ১৩টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে পবিত্র রোজা পালন শেষে বৃহস্পতিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
বোয়ালমারীর শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসরাফিল মোল্যা জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১৩ গ্রামের মানুষ বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজ পড়বে।
তিনি জানান, দীর্ঘদিন যাবৎ এই গ্রামগুলোর মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে আসছেন।
বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন জানান, উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহ¯্রাইল, মাইটকোমড়া, গঙ্গানন্দপুরসহ ১৩টি গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে রোজা ও দুইটি ঈদ পালন করে থাকেন।
