স্নায়ুরোগে অর্থ ব্যয় কর্কটের, কর্মক্ষেত্রে দ্বন্দ্ব কমবে কন্যার

আপডেট : ১৩ মে ২০২১, ০৯:৩৩ এএম

মেষ : হঠাৎ ব্যবসায়ে উন্নতির যোগ। কর্মে আত্মীয় ও প্রতিবেশীদের সাহায্য পাওয়া সহজ হবে। স্বল্প ভ্রমণের যোগ আছে।

বৃষ : স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ যাবে। অর্থভাগ্য শুভ।

মিথুন : ব্যবসায়ে অর্থ বিনিয়োগ শুভ হবে। ব্যবসায়ীর ভ্রমণ শুভ হবে। মনে শান্তি আসবে।

কর্কট : পাওনা টাকা আদায়ের পরিবেশ পাবেন। চাকরিজীবীদের কর্মে উন্নতির যোগ আছে। স্নায়ুরোগে অর্থ ব্যয় হবে।

সিংহ : ব্যবসায়ে উন্নতির যোগ আছে। আত্মীয়দের জন্য দুশ্চিন্তা বাড়বে। ভ্রমণ শুভ।

কন্যা : শরীরের প্রতি যত্ন নিন। কর্মক্ষেত্রে দ্বন্দ্ব কমে যাবে। কর্মফল শুভ হবে।

তুলা : শেয়ার ব্যবসায়ে উন্নতি হবে। প্রভাবশালীদের সহযোগিতা পাওয়া যাবে। আয়-উন্নতির জন্য বিশেষ শুভ সময়।

বৃশ্চিক : অর্থপ্রাপ্তির যোগ হবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফল শুভ হবে। অলসতা বাড়তে পারে।

ধনু : প্রেম-রোমান্সে অর্থ ব্যয় হতে পারে। নিজস্ব পরিকল্পনায় কাজে কৃতকার্য হবেন। সন্তানের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে।

মকর : বেশি কর্মে অবসাদ দেখা দিতে পারে। একমাত্র বিশ্রামেই সকল জটিলতা দূর হবে। স্ত্রীর আয় বৃদ্ধি পাবে।

কুম্ভ : ব্যবসায়ে উন্নতি লাভ। রাজনীতিবিদদের কর্মে তথা নেতৃত্বে উন্নতি হবে। দূরের যাত্রা শুভ।

মীন : উচ্চশিক্ষায় বিদেশ গমনের সুযোগ আসবে। শিক্ষা বিভাগে অথবা আইন বিভাগের চাকরি লাভের সম্ভাবনা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত