ঢাকাগামী দূরপাল্লার গণপরিবহন চালুর দাবিতে সাতক্ষীরায় মালিক ও পরিবহন শ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ও শ্রমিক ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার যৌথ আয়োজনে শহরের পশু হাসপাতালের সামনে এ কর্মসুচি পালিত হয়।
এ সময় পরিবহন মালিক সমিতি সাতক্ষীরার সভাপতি একে ট্রাভেলের এমডি তাহমিদ সাহেদ চয়ন কর্মসূচিতে সভাপতিত্ব করেন।
মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাসটার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন শাহিন, এসপি গোল্ডেন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্কর বায়রন, হানিফ পরিবহনের ম্যানেজার সরদার মুকুল, কেন্দ্রীয় বাসটার্মিনাল বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম রবিসহ বাংলাদেশ বাস, ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ।
