চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটি সংঘর্ষে নিহত ৩

আপডেট : ১৫ মে ২০২১, ১২:১১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ট্রাক ও ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ধানসুরা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাহেদুল ইসলাম (২৩), আবদুল মালেক (৪০), রেজাউল করিম (৪৫)। তারা গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের বাসিন্দা। আহতদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, চৌডালা থেকে ভটভটিতে করে নাওগাঁর দিকে যাচ্ছিলেন বেশ কয়েকজন। ভটভটিটি ধানসুরা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. শাকিল মাহমুদ জানান, সড়ক দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত