সাভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত

আপডেট : ১৫ মে ২০২১, ০৩:৪৪ পিএম

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের স্তুপের সাথে ধাক্কা খেয়ে সাব্বির হোসনে সিয়াম (১৩) এবং ইমরান (১৭) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাইজিদ (১৫) নামে আরও এক কিশোরকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা-ধানতারা শাখা সড়কের মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাব্বির হোসেন সিয়াম নিলফামারী জেলার রহুল আমিনের ছেলে এবং ইমরান ধামরাই উপজেলার কুমড়াইল এলাকার বাসিন্দা ইয়াহিয়ার ছেলে।

আহত বাইজিদ (১৫) ভাটার ধামরাইয়ের আইয়ুব আলমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার বেলা ১২টার দিকে ধামরাইয়ের বাইশাকান্দা এলাকা দিয়ে একই মোটরসাইকেলযোগে সাব্বির, বাইজিদ ও ইমরান কুমড়াইল যাচ্ছিলেন। এক পর্যায়ে তারা বাইশাকান্দা- ধানতারা সড়কের মন্ডলবাড়ী এলাকায় মোড় ঘুড়তে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি ইটের স্তুপে সজোরে ধাক্কা মারে।

এ সময় ঘটনাস্থলেই মারা যায় চালাক সাব্বির। পরে স্থানীয়রা আহত অবস্থায় বাইজিদ ও ইমরানকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে ইমরান মারা যান।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হেসেন বলেন, পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত