কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এমপি আনারসহ আহত ২

আপডেট : ১৬ মে ২০২১, ১২:৫৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার (৫৫) ও কালীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী (৪৫) গুরুতর আহত হয়েছেন।

রবিবার সকালে উপজেলার মালিয়াট ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আনোয়ারুল আজীম আনার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর শিবলী নোমানী কালীগঞ্জ উপজেলার যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মাহফুজুর রহমান জানান, সংসদ সদস্য আনোয়ারুল আজীম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী সড়ক দুর্ঘটনা আহত হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে দেখতে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত