ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২১, ০৭:৩৩ এএম

সাতক্ষীরায় ‘কুরুচিপূর্ণ’ লেখাসমৃদ্ধ প্ল্যাকার্ড একজনের গলায় ঝুলিয়ে ছবি ধারণের পর ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার অ্যাডভোকেট শাহআলম নামে ওই আইনজীবীকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়। এর আগে শিক্ষানবিশ আইনজীবী অ্যাডভোকেট লিয়াকত হোসেন মামলাটি করেন।

অভিযুক্ত শাহআলম সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাতবারের সাবেক সম্পাদক। এছাড়াও তিনি বর্তমানে গণতান্ত্রিক আইনজীবী সমিত সাতক্ষীরা জেলা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ‘আমি আইনজীবী নই, আমি টাউট’ লেখাটি লিখে লিয়াকতের গলায় ঝুলিয়ে এবং তার ছবি ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেন শাহআলম ও তার চার সহযোগী আইনজীবী। অথচ লিয়াকত ল পাস করার পর বাংলাদেশ বার কাউন্সিলের সার্টিফিকেট পেয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট তারিক ইকবাল তপু, অ্যাডভোকেট শাহেদুজ্জামান শাহেদ ও অ্যাডভোকেট ফুয়াদ হাবিব টিটো।

সাতক্ষীরা সদর থানার ওসি দেলোয়ার হুসেন জানান, মামলাটি তদন্ত করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত