নারায়ণগঞ্জের পুলিশ বক্সে বোমা আতঙ্ক

আপডেট : ১৭ মে ২০২১, ০৮:১৫ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ঘেরাও করে রেখেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমা সদৃশ একটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। 

পরে তিনি বিষয়টি জেলা কর্মকর্তাদের জানান।

বর্তমানে পুলিশ ও র‍্যাব সদস্যরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘেরাও করে রেখেছে। 
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান পিপিএম জানান, বোমাসদৃশ ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রেখেছি। ডিএমপির ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত