গাইবান্ধার সাঘাটায় যমুনা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সাঘাটা থানা ভবনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার কচুয়া এলাকার সাইদুর রহমানের মেয়ে বীথি খাতুন (২০), রিতু খাতুন (১৮) ও তাদের ফুপাতো বোন রংপুর মহানগরীর বাবুপাড়া এলাকার অনামিকা সরোয়ার ওরফে ফাতেমা (২০)। তারা সবাই কলেজছাত্রী ছিলেন।
কয়েক দিন আগে রংপুর থেকে গাইবান্ধার সাঘাটায় মামার বাড়ি বেড়াতে আসেন অনামিকা। গতকাল দুপুর ২টার দিকে মামাতো বোন বীথি ও রিতুকে সঙ্গে নিয়ে সাঘাটা থানা ভবনের অদূরে যমুনা নদীতে নৌকা করে বেড়াতে যান তিনি। নৌকাটি ডুবোচরে ধাক্কা লাগলে তিন বোন পানিতে পড়ে ডুবে যান তারা। পরে লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
