সাতক্ষীরার শ্যামনগরে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে জুবায়ের ফয়সাল গাজী নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটি উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের ফজর আলী গাজীর ছেলে।
শিশুটির বাবা-মায়ের বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা জানান, বুধবার সকালে উঠে ফজর আলীর স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে রান্না করছিলেন। এরই মধ্যে শিশুটি খেলতে খেলতে বাড়ির উঠানের ধারে নতুন কাটানো পুকুরে পড়ে যায়।
মা-বাবা শিশুকে না দেখতে পেয়ে খুঁজতে থাকলে পুকুরে ভেসে উঠতে দেখে। উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
