চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত ৫২ দিন পর কারামুক্ত

আপডেট : ১৯ মে ২০২১, ০৮:৪৮ পিএম

কারাগার থেকে মুক্তি পেয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। একাধিক মামলায় জামিন মঞ্জুরের পর বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

গত ২৯ মার্চ বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এলাকায় সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপি নেতাকর্মীর মধ্য ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন সন্ধ্যার পর বিএনপি নেত্রী ডা. লুসি খানের দায়ের করা একটি চাঁদাবাজি মামলায় নগরীর পাঁচলাইশ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের দায়ের করা করা দু’টি মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক ইদ্রিস আলী দেশ রূপান্তরকে জানান, সবগুলো মামলায় আদালত থেকে জামিন হওয়ার পর বুধবার বিকাল ৪টায় চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান ডা. শাহাদাত। সেখান থেকে সরাসরি বাসায় চলে যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত