নড়াইলে বিএনপির ৭টি ইউনিটের আহ্বায়ক কমিটি

আপডেট : ২০ মে ২০২১, ০৬:৩৬ এএম

বিএনপির নড়াইল জেলা শাখা সাতটি ইউনিট কমিটির আহ্বায়ক কমিটি গঠন করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার বিকেলে এ তথ্য জানানো হয়।

মোহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নড়াইল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান আলেক, মো. মুজাহিদুর রহমান পলাশ সদস্য সচিব, নড়াইল পৌর কমিটির আহ্বায়ক মো. আজিজুর রহমান, সদস্য সচিব মো. রেজাউল খবির। লোহাগড়া উপজেলা কমিটির আহ্বায়ক জিএম নজরুল ইসলাম, সদস্য সচিব মো. কাজী সুলতানুজ্জামান সেলিম ও মোহাম্মদ টিপু সুলতান। লোহাগড়া পৌর কমিটির আহ্বায়ক মোহাম্মদ হোসেন মহত, যুগ্ম আহ্বায়ক মোল্যা নজরুল ইসলাম। কালিয়া উপজেলা কমিটির আহ্বায়ক সরদার আনোয়ার হোসেন, সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু। কালিয়া পৌর কমিটির আহ্বায়ক শেখ সেলিম হোসেন, সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা। নড়াগাতি থানা কমিটির আহ্বায়ক খান মতিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক ডাক্তার বুলবুল আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত